রবিবার, ০১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫

রমজানের আনন্দ

এম আর এম শোভন
রমজানের আনন্দ

এম আর এম শোভন রমজানের আনন্দ

আকাশে উঠেছিল চাঁদের হাসি

মুসলমানদের মনে সুখের ধ্বনি,

রাতের নিস্তব্ধতায় জেগে ওঠে প্রার্থনার বাণী।

দুনিয়াজুড়ে আল্লাহর রহমত

আমরা সবাই করি তার ইবাদত।

সাহ্রির ক্ষণিক আলোয় নিঃশব্দ প্রতিজ্ঞা,

ক্ষুধার ভিতরেও জেগে থাকে কৃতজ্ঞতা।

শুকনো ঠোঁটে ধৈর্যের ফুল ফোটে,

সংযম শেখায় হৃদয়কে নম্র হতে।

দুপুরের রোদে যখন দেহে নামে ক্লান্তি,

তখনই আত্মা খুঁজে পায় অদৃশ্য শান্তি।

ক্ষুধা শুধু দেহের নয়

অহঙ্কারেরও উপবাস হয়।

আমাদের ক্ষুদ্রতাকে করো আলোকিত জয়,

রমজানের আনন্দেই থাকুক জীবনের পরিচয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়