সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫

অজানা গন্তব্য

মোখলেছুর রহমান ভূঁইয়া
অজানা গন্তব্য

মোখলেছুর রহমান ভূঁইয়া অজানা গন্তব্য

কাকের কণ্ঠে সাদা রংয়ের প্রতিশ্রুতি

দলবেঁধে চলছে লুকচুরি

সময় চলছে পালাবদলের

দুর্ভাবনা দূর্গন্ধ পরিহার

মাঠ খেয়াঘাট চেয়ার টেবিল পরিস্কার

বসন্তের বৈঠক জরোকরে

একাকারে ভোজন সারে

দু’পায়ে কসরত করে

সেইফ এ্যাকজিটে আকাশ ধরে

সময়ে সময়ে পদচিহ্নে খেলা করে

নিখুঁত প্রেমের অমিয় বানীর সুর ধরে

সঙ্গিনী হারিয়ে- থাকে সঙ্গহীন

অন্ধের চোখে আঙুল রেখে

আয়োজন বিয়োজন চোখমুজে করে

গণতন্ত্র গণতন্ত্রের নাম জপে

অসহায়ে চোখ সহ্য করে

গনতন্ত্রে - মায়াতন্ত্রে

মৃত্যু শোকে গগনে কাঁপন ধরে

অন্তিম শ্বাসপ্রশ্বাসের হিসেব কষে

বিজয় ধ্বনিতে উল্লাস করে

কাক ও বক পাখির দুই পা

ইনসানের দুই পা

দু’পা রাখিব কোথায়?

স্বর্গ -নাকি নরকে!!

সিকলে মোড়ানো পথিক অজানা গন্তব্যে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়