প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯
যখন আসে নির্বাচন
নার্গিস আক্তার
নার্গিস আক্তার যখন আসে নির্বাচন
অনেক বছর পর
ভোট দিব ভাই,
তাই তো গান গাই।
ভোট দিবেন হাসিয়া
সঠিক ব্যক্তি বাঁচিয়া।
দেশের কথা ভেবে
সঠিক ব্যক্তি পাবে
জনগণের সমর্থন,
দেশ হোক রক্ষণ।
নির্বাচনের নেতারা
ভোটের জন্য তারা
বাড়ি বাড়ি ঘুরে,
কথা বলে মিষ্টি সুরে।
প্রতীক বলেন দল বলেন
দেশের কথা আগে ভাবেন।
ভোট দিবেন যাকে,
দেশের সম্মান রাখে।








