বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২

শরৎকালে অল্প জলে

সাঈদুর রহমান লিটন
শরৎকালে অল্প জলে

সাঈদুর রহমান লিটন শরৎকালে অল্প জলে

পদ্মবীলে হাজার পদ্ম

পানির উপর ভাসে,

পদ্মগুলো সূর্য দেখে

সুখের হাসি হাসে।

শাপলা শালুক উঠিয়ে নেয়

হালদার বাড়ির ছেলে,

কার না খেতে ভালো লাগে

শাপলা শালুক পেলে।

ভ্যাসাল জালে কাতলা ওঠে

খুশি নবীন মাঝি,

শরৎকালে অল্প জলে

জাল ফেলাতে রাজি।

বিলের পাশে বাবলা গাছে

মাছরাঙারা থাকে,

মাছরাঙা ঐ ছোঁ মেরে যায়

পুঁটি মাছের ঝাঁকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়