বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২১ জুন ২০২৫, ১১:৪০

আষাঢ়

অনলাইন ডেস্ক
আষাঢ়

কাজী আজিজুল হাকিম আষাঢ়

নীল অম্বরে ঢেকেছে আষাঢ়

বর্ষার ফোঁটায় ভিজবে এবার

গগণের কালো মেঘে হয় মনভোলা

দুয়ারে দাঁড়িয়ে দেখো কালিমাখার খেলা

পাতায় পাতায় ঝরবে জল

দেখ ওই মেঘের দল

ঝুমুরের শব্দে ভেজে নদী-নালা

টিনের শব্দে টাপুর-টুপুর খেলা।

খেয়াঘাটে নেই মাঝি

আঁধার হলে ফিরবে আজই

পথে-ঘাটে পিচ্ছিল মৃত্তিকা

কাদায় কাদায় যেন পরিপূর্ণ টিকা

দূরের মাঠে চলে শিশুদের মেলা

আকাশজুড়ে চলে গুড়ুম-গাড়ুম খেলা

বাদলদিনে দুলে ঘনবন

চারপাশে পানি থাকে কানায় কানায় সারাক্ষণ

ওগো তোরা দুয়ারে দাঁড়িয়ে দেখ দেখি.. ছাতাতলে প্রিয়জন সদনে ফিরলো নাকি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়