প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬
তিন নদী পরিষদের ৬ষ্ঠ দিনে ভৈরবী সংগীতাঙ্গন

ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল ভাষাভাষি মানুষসহ বাংলা ভাষার মানুষের মাঝে এর ইতিহাস ঐতিহ্য রক্ষায় এই প্রজন্মকে অবহিত করার লক্ষ্যে গড়া তিন নদী পরিষদের ৪৩তম আসরের ৬ষ্ঠ দিনে অধ্যাপক রাহুল তারণ পিন্টুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার ও সাংস্কৃতিক সংগঠক কামাল হোসেন।
সাংস্কৃতিক পর্বে সংগীত প্রশিক্ষক বিজয় দাসের সংগঠন ভৈরবী সংগীতাঙ্গনের শিক্ষার্থীগণ গান ও কবিতা আবৃত্তি করেন। এরা হলেন নেলী দে দত্ত, উত্তম কুমার ভৌমিক, ঋদ্ধ চৌধুরী, শুদ্ধ চৌধুরী, তায়েবা, হুমায়রা, মালিহা রেবা, আঁখি আক্তার, বিবি খাদিজা, সাদিয়া মিয়াজি, অদ্রি আচার্য, আরাফাত, বিথী দাস, রাজেন্দ্রানী দত্ত, অতিথি শিল্পী অভি চৌধুরী ও তবলায় অনুপ সেনগুপ্ত।
উপস্থিত ছিলেন ওয়াইডব্লিউসিএ-এর শিক্ষক কল্যাণী ভট্টাচার্য, সাংস্কৃতিক সংগঠক শ্যামল দাস, শিক্ষক ও সংগঠক নাসরিন আক্তার।







