বুধবার, ১২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৭:৪৪

চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক-কর্মচারী জাতীয়করণ জোটের মানববন্ধন

অনলাইন ডেস্ক
চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক-কর্মচারী জাতীয়করণ জোটের মানববন্ধন

চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে শিক্ষক-কর্মচারী জাতীয়করণ জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরামের প্রধান উপদেষ্টা ও জাতীয় শিক্ষক-কর্মচারী জোটের ভারপ্রাপ্ত সদস্য সচিব জসিম উদ্দিন আহমদ।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় শিক্ষক-কর্মচারী জোটের কেন্দ্রীয় নেতা ঝর্ণা বিশ্বাস, ফোরামের আহ্বায়ক মো. মোহসীন আলী, সদস্য সচিব মো. জহুরুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ শিক্ষক নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নেতা মতিউর রহমান দুলাল।

এর আগে সকাল ১০টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জসিম উদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলন ও মানববন্ধন থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়ন এবং চাকরি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়