মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৫:৪০

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

ফরিদগঞ্জ ব্যুরো
গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক কবির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল হোসেন বেপারী।

সহকারী শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহাদাত গাজী ও সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সোলাইমান পাটওয়ারী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে চাকরিতে না গিয়ে উদ্যোক্তা হিসেবে সফল হয়েছি। এই সফলতার পেছনে আমার পড়ালেখাই মূল শক্তি হিসেবে কাজ করেছে। পরবর্তীতে আমি জাতীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। তাই আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করলে তারা কখনোই বেকার থাকবে না। বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে সবার সহযোগিতা নিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। ২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করতে পারবে। পাশাপাশি তাদের উপবৃত্তির ব্যবস্থা করা হবে এবং শ্রেণী পরীক্ষায় ভালো ফলাফলকারীদের পুরস্কৃত করা হবে। ভালো ফলাফলের জন্য অভিভাবকগণ এগিয়ে এলে এই বিদ্যালয়টি অবশ্যই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।"

আলোচনা সভা শেষে অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী ও ফলাফল কার্ড তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়