বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২১:৪৪

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ও প্রো-ভিসিকে চাঁবিপ্রবি ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

সংবাদদাতা।।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ও প্রো-ভিসিকে চাঁবিপ্রবি ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম আতিকুর রহমান এবং উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রদল নেতৃবৃন্দ নবনিযুক্ত ভিসি ও প্রো-ভিসির হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাঁদের নতুন দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানান।

এ সময় ছাত্রদল নেতারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ, সুশাসন ও একাডেমিক অগ্রগতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলেও তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিবুল কবির নিহাল, সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়া, সিনিয়র সহ-সভাপতি ফাহিম হোসেন, সহ-সভাপতি মো. এরশাদ সরকার, দপ্তর সম্পাদক পারভেজ মোশারফ এবং প্রচার সম্পাদক জাহিদ হাসানসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মী।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আতিকুর রহমানকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়