প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ২১:৫১
রেলওয়ে কিন্ডারগার্টেনে স্কুল ড্রেস তৈরিতে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের কাপড় প্রদান

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল (ডিস্ট্রিক্ট ৩২৮)-এর চলমান প্রকল্পে রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এ ক্লাবের পক্ষ থেকে ৩০ জন
সুবিধাবঞ্চিত শিশুর স্কুলের পোশাক তৈরির জন্যে ৮ হাজার ৫০০ টাকা মূল্যের কাপড় ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) ।
ক্লাব প্রেসিডেন্ট ডালিয়া খানম সহ এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মাহমুদা খানম, মুক্তা পীযূষ, মিতু আক্তার এবং ক্লাব সদস্য রুবিনা মরিয়ম। স্কুলের শিক্ষক লিপি রাণী, জনি দাস ও সফিউল্লাহ সুমন পোশাক তৈরির সামগ্রী গ্রহণ করেন।








