বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৯:১৫

চাঁদপুর সরকারি মহিলা কলেজে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি।।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা

২৫ মার্চ ২০২৬ (বুধবার) সকাল ১০টায় গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহার সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাসুদ হোসেন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, ২৫ মার্চ ১৯৭১ কালরাত্রি ইতিহাসের একটি জঘন্যতম রাত। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গুলি চালিয়ে বিশ্বের ইতিহাসের নৃশংসতম গণহত্যায় মেতে ওঠে। ‘অপারেশন সার্চ লাইট’ ছিলো বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেয়ার এক নারকীয় পরিকল্পনা। পোড়া মাটি নীতি নিয়ে নেমেছিলো পাকিস্তানি ঘাতকরা। সুনির্দিষ্ট কিছু লক্ষ্যকে সামনে রেখে এই পরিকল্পনা বাস্তবায়নে পাকিস্তানের ঘাতক জেনারেল টিক্কা খান বলেছিলেন, ‘আমি পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না’। ফলস্বরূপ বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি।

আলোচনা শেষে শহিদদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়া।

অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়