প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৮
চাঁদপুর চারুকলা একাডেমির দিনব্যাপী আর্ট ক্যাম্প

'সৃজনশীলতার মূলধারা' চাঁদপুর চারুকলা একাডেমির 'এসো রং তুলি নিয়ে ছবি আঁকি আপন ভুবনে' এ স্লোগানে শিশু ও কিশোরদের আর্ট ক্যাম্প শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের পর্যটন কেন্দ্র বড় স্টেশন মোলহেডে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী শিশু ও কিশোরদের আর্ট ক্যাম্প সমাপনীতে বক্তব্য রাখেন ও ২৫ জন চিত্রাঙ্কনের শিশু শিক্ষার্থীদের মাঝে অভিজ্ঞানপত্র প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।
সকাল ১১ টায় দিনব্যাপী শিশু ও কিশোরদের আর্ট ক্যাম্পের শুভ সূচনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জিয়া প্রধানীয়া। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও অধ্যক্ষ চিত্রশিল্পী অজিত দত্ত।
চাঁদপুর চারুকলা একাডেমির আহ্বায়ক মো. আলমগীর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিশু শিল্পীরা মোলহেড এলাকা ঘুরে ঘুরে প্রকৃতি ও নদীর দৃশ্য কাঠ পেন্সিল, জলরঙ ও রংতুলির আঁচড়ে ছবি আঁকেন শিল্পীরা।








