বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৫:৩৫

শ্রীমঙ্গলে ডাকঘরের বারান্দা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি।
শ্রীমঙ্গলে ডাকঘরের বারান্দা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালিঘাট চা বাগানের ডাকঘরের বারান্দা থেকে উদ্ধার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ মে ২০২৬) সকালে ডাকঘরের বারান্দায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহত ওই যুবকের নাম খোকন। সে শহরতলীর মুসলিমবাগ এলাকার বাসিন্দা। মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত হয়ে বিভিন্ন স্থানে পড়ে থাকতো। পুলিশ আরও জানায়, মরদেহটি পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।

কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণেশ গোয়ালা বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়