মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:৪৩

লক্ষ্মীপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা

লক্ষ্মীপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় মাদ্রাসার অফিস কক্ষে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শিক্ষকদের পক্ষ থেকে মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি শরীফ মোহাম্মদ আশ্রাফুল হককে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

সভাপতি শরীফ মো. আশ্রাফুল হক তাঁর বক্তব্যে বলেন, এই মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন করতে হবে এবং শিক্ষার্থীদের সংখ্যাও আরো বাড়াতে হবে। বাবা-মা সন্তান জন্ম দেয়, আর শিক্ষকদের কাছে দেয় মানুষ করার জন্য। তাই সকল শিক্ষকের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সকলে মিলে অতীত ভুলে সামনে কীভাবে অগ্রসর হওয়া যায় সেটাই করুন। তিনি আরো বলেন, আমাকে ৬ মাসের জন্য দায়িত্ব দিয়েছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এই ৬ মাসে মাদ্রাসার আরো উন্নতি করতে। আমি আমার সাধ্যানুযায়ী এই মাদ্রাসার জন্য নিরলসভাবে কাজ করে যাবো।

মাদ্রাসার সুপার মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সুপার আলহাজ্ব হাফেজ মাও. মো. ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আবুল বাশার, অভিভাবক প্রতিনিধি ছায়েদ হোসেন বেপারী, সহকারী শিক্ষক মো. আউয়াল বেপারী, মো. কাউছার হোসেন, আ. খালেক হাওলাদার, শিক্ষিকা তাছলিমা আক্তার, ইবতেদায়ী শিক্ষক মো. জয়নাল আবেদীন, মো. মহসিন বেপারী, মো. ইদ্রিস গাজী, মো. আল আমিনসহ অন্য শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়