সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২২:২৮

ৃকুলাউড়ায় ডিবির অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজার প্রতিনিধি।।
ৃকুলাউড়ায় ডিবির অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানটি চালানো হয় রাত ৮টা ১০ মিনিটের দিকে টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কে। সেখান থেকে ২০ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর হিজলী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। একই রাতে ৯টা ১০ মিনিটের দিকে দ্বিতীয় অভিযান চালানো হয় পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবীরবাজার এলাকায়। সেখানে ওমর ফারুক ফার্নিচার দোকানের সামনে থেকে ২৫ পিস ইয়াবা ও নগদ টাকা-সহ মাহমুদ আলী (৪৫) নামে অপর মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি আমানীপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে। জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা এবং মাহমুদ আলীর বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ডিবির ওসি।

মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানটি চালানো হয় রাত ৮টা ১০ মিনিটের দিকে টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কে। সেখান থেকে ২০ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর হিজলী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

একই রাতে ৯টা ১০ মিনিটের দিকে দ্বিতীয় অভিযান চালানো হয় পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবীরবাজার এলাকায়। সেখানে ওমর ফারুক ফার্নিচার দোকানের সামনে থেকে ২৫ পিস ইয়াবা ও নগদ টাকা-সহ মাহমুদ আলী (৪৫) নামে অপর মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি আমানীপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা এবং মাহমুদ আলীর বিরুদ্ধে চুরির মামলা রয়েছে।

জব্দকৃত আলামতসহ আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ডিবির ওসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়