সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯

কুমিল্লা ইলিয়টগঞ্জে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু

কুমিল্লা ইলিয়টগঞ্জে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে

বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় কুমিল্লা দাউদকান্দি উপজেলাধীন ইলিয়টগঞ্জ কুতুবপুর স্বর্গীয় গিরিশ চন্দ্র মজুমদার বাড়িতে আসছে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) অরুণোদয় হতে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অহোরাত্র পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি রবি ও সোমবার দুদিন শ্রীমদ্ভাগবত পাঠ এবং পাঠান্তে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রীশ্রী ভূবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন এবং ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার অরুণোদয় হতে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অহোরাত্র পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ এবং বৃহস্পতিবার মধ্যাহ্নে শ্রীমান মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

এতে নামসুধা পরিবেশন করবেন সুদূর বরিশাল হতে আগত শ্রীশ্রী শ্যামা মা সম্প্রদায়, শ্রীশ্রী রায় ঠাকুর সম্প্রদায় ও শ্রীশ্রী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, কুমিল্লা শ্রীশ্রী শ্রীগুরু সম্প্রদায় ও শ্রীশ্রী বাউল সম্প্রদায় এবং সাতক্ষীরা শ্রীশ্রী সত্য নারায়ণ সম্প্রদায়।

ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। প্রয়োজনে : 01818-076165

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়