প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৬:৪৪
ফরিদগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বোর্ড ফি দিলো ‘বন্ধন-১২’

ফরিদগঞ্জে মেধাবী ও অসচ্ছল এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি প্রদান করেছে সামাজিক সংগঠন ‘বন্ধন-১২’।
|আরো খবর
শনিবার (২১ নভেম্বর ২০২৬) সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় ১২নং চরদুঃখিয়া (পশ্চিম) ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের ২০২৭ সালের পরীক্ষার্থীদের এ আর্থিক সহায়তা দেওয়া হয়। চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৫ জন শিক্ষার্থী এই সুবিধা পেয়েছে। এর মধ্যে রয়েছে—দক্ষিণ লড়াইচর দাখিল মাদ্রাসার ৮ জন, উত্তর লড়াইচর দাখিল মাদ্রাসার ৭ জন, বিরামপুর এস জে এম উচ্চ বিদ্যালয়ের ১০ জন এবং ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বন্ধন-১২’-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও আমেরিকা প্রবাসী ব্যবসায়ী আলমগীর পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সংগঠনের সহ-সভাপতি সেলিম গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শাহাদাত হোসেন প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিঠু, ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াদ গাজী ও সাধারণ সম্পাদক অনিক, ‘বন্ধন-১২’-এর সদস্য বোরহান, ইমান মাস্টার, সেলিম বৈদ্য, জুমান পাটোয়ারী, রুবেল মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন তানভীর ও অলি-উল্লাহ মিজি প্রমুখ।








