বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২২:১৪

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের স্কুল শাখার শিক্ষার্থীদের বৈজ্ঞানিক অনুসন্ধান, উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় প্রতিষ্ঠানের হলরুমে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ১২টি স্টলের মাধ্যমে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বৈজ্ঞানিক প্রকল্প ও সমাধান তুলে ধরে। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, সৌরশক্তি, সেন্সর, রোবোটিক্স, দৈনন্দিন সমস্যার স্মার্ট সমাধান এবং গতি, ঘর্ষণ ও রাসায়নিক বিক্রিয়ভিত্তিক সহজ পরীক্ষা ছিলো উল্লেখযোগ্য।

স্টল পরিদর্শনশেষে উপ-পরিচালক মো. সালাউদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় টেলিকনফারেন্সে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল ও সদস্য মহিউদ্দিন আল আজাদ।

সহকারী অধ্যাপক আসমা সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. কাউসার আলম ও সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন। বক্তব্যে অতিথি ও অভিভাবকরা এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, প্রভাষক ফারুক হোসেন, সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া পুতুল, আরাফাত উল্যাহ, আলী আকবর, ফারুক হোসেন অভি, প্রিয়াংকা সরকার, শামিমা নাসরিন, মাও. মো. সফিকুল ইসলাম ও ইমরান হোসেনসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়