প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৫০
মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পুরান বাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের চারজন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক লায়ন মাহমুদ হাসান খান নিজ উদ্যোগে এই শিক্ষাবৃত্তি প্রদান করেন।
|আরো খবর
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—মাহমুদুল হাসান, হালিমা তুস সাদিয়া, মেহজাবিন ইসলাম এবং রাত্রি কর্মকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বৃত্তিপ্রদানকারী হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মাহমুদ হাসান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন পুরান বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমান হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান পাটোয়ারী, পিএইচএফ এবং পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মো. জান্নাতুল ফেরদৌস বিজয়।
শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়ার পাশাপাশি লায়ন মাহমুদ হাসান খানের বর্ণাঢ্য জীবনের ওপর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ 'জীবনের গল্প' উপহার হিসেবে দেওয়া হয়।







