প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২২:৩৬
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের সমন্বয় সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলা ইউনিট কমান্ড, সদর উপজেলা কমান্ড ও সন্তান সংসদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে (শহীদ মুক্তিযোদ্ধা সড়ক) এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ইউনিট কমান্ডের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাশেম।
সভায় আরও বক্তব্য রাখেন নৌ-কমান্ডো বাচ্চু মিয়া পাটওয়ারী বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মিয়াজী, সোলেমান প্রধানিয়া, বাসুদেব মজুমদার, সুলতান আহমেদ, মনির হোসেন খান, আইয়ুব আলী ঢালী, আব্দুর রব খান, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক আব্দুস ছামাদ খান, সদস্য সচিব সানাউল্লাহ খান এবং সন্তান সংসদের জেলা সদস্য সচিব অ্যাড. মো. নাজমুল হুদা, জয়নাল আবেদীন খান ও সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল জলিল।
সভায় আগামী ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত কর্মসূচিগুলো জেলা প্রশাসনের কর্মসূচির সাথে সমন্বয় করে পালন করা হবে।
এছাড়া সভায় প্রজ্ঞাপনে বর্ণিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা মোতাবেক (তারিখ: ০২/০৮/২০২৫ খ্রি.) বিদ্যমান কমিটির কার্যক্রম চলমান থাকা এবং সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।







