মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২১:৫৯

শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী পেমেন্ট গেটওয়ে নিয়ে চাঁদপুরে মতবিনিময়

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী পেমেন্ট গেটওয়ে নিয়ে চাঁদপুরে মতবিনিময়

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি, টিউশন, বেতন ও পরীক্ষাসহ বিভিন্ন ফি আদায়ের প্রক্রিয়াকে সহজ, আধুনিক ও স্বচ্ছ করতে সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) ব্যবহারের উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক। এ ব্যবস্থার কার্যকারিতা, ব্যবহার পদ্ধতি এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে চাঁদপুরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক চাঁদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ তৌফিক ইমাম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক চাঁদপুর প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মানিক সরকার।

সোনালী ব্যাংক চাঁদপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুহুল আমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার মো. মফিজ উদ্দিন, নতুন বাজার শাখার ম্যানেজার মো. মনির হোসেন, পুরান বাজার শাখার ম্যানেজার রাবিনা দাস ও ষোলঘর শাখার ম্যানেজার হাবিবুন্নবী রেজাউর রহমান। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন অটোমেশন আইটি লিমিটেড সফটওয়্যার কোম্পানির জোনাল ম্যানেজার রাসেল হোসাইন। সোনালী ব্যাংক চাঁদপুর প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার লায়ন গোলাম হোসেন টিটোর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার সব হাইস্কুল, মাদ্রাসা ও কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ফি ও চার্জ গ্রহণের পদ্ধতি এবং এ-সংক্রান্ত আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা-২০২৬ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়