শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২০:৫৮

কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি।।
কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ছবি: কচুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলের একাংশ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে কচুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ডাকবাংলো প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মমিন আহমেদ জিসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আহমেদ পাভেল, যুব বিষয়ক সম্পাদক ইসহাক শিকারি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ, সেক্রেটারি আতিকুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলাম, গোহট উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ হোসেন।

এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়