প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২০:৩৯
পাইকপাড়া উত্তরে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো. আনোয়ার হোসেন পাটওয়ারী

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন অবিভক্ত পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মো. কালু পাটওয়ারীর সুযোগ্য উত্তরসূরি, জোতদার মরহুম মো. ইদ্রিস পাটওয়ারীর নাতি, পাইকপাড়া গ্রামের পাটওয়ারী বাড়ির মরহুম মো. তাফাজ্জল হোসেন পাটওয়ারীর দ্বিতীয় পুত্র মো. আনোয়ার হোসেন পাটওয়ারী। ইতোমধ্যেই তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন।
|আরো খবর
মো. আনোয়ার হোসেন পাটওয়ারী জানান, আমার পূর্বপুরুষ এই অঞ্চলের মানুষের জন্য কাজ করেছে। রাজনৈতিক বৈরিতা এবং ভোট কারচুপির কারণে দীর্ঘসময় এলাকার জনগণ ভালো মানুষগুলোকে মুল্যায়ন তথা নির্বাচিত করতে পারেনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন যেহেতু দলীয় প্রতীকবিহীন হবে, তাই আশা করছি সরকার আন্তরিকভাবে একটি ভালো নির্বাচন করবে। এ ভাবনা থেকেই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশা করছি।








