মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ২০:৩১

ছেংগারচর পৌর পাঠাগারের উদ্বোধন

চাঁদপুরের প্রতিটি ইউনিয়নে একটি করে পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে

— জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

মাহবুব আলম লাভলু ও কামরুল হাসান রাব্বি।।
চাঁদপুরের প্রতিটি ইউনিয়নে একটি করে পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে

মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌর পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ছেংগারচর পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাঠাগারটির ফলক উন্মোচন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

উদ্বোধনী বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক বলেন, “জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের গুরুত্ব অপরিসীম। এ পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ ও চর্চা বৃদ্ধি পাবে।”

তিনি আরও জানান, চাঁদপুর জেলার প্রতিটি ইউনিয়নের যে কোনো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে পাঠাগার স্থাপনের বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে কোমলমতি শিশুদের মধ্যে শৈশব থেকেই পাঠাভ্যাস গড়ে উঠবে এবং তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা শাহ সুফিয়ান খান, প্রকৌশলী মান্নানুল ইসলাম, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হক সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম এবং জেলা যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন।

এছাড়াও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় শিক্ষার্থী এবং সংবাদকর্মীরা উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়