বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৭:৩৩

সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার দিলেন নবাগত সভাপতি

তাইয়্যেব।।
সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার দিলেন নবাগত সভাপতি

ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে বিদ্যালয়টিকে একটি ল্যাপটপ ও প্রিন্টার দিয়েছেন নবাগত সভাপতি অ্যাডভোকেট মো. রেজাউল করিম (জিল্লু)। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে এসব উপকরণ প্রদান করেন। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থীর মধ্যে কেডস জুতা বিতরণ করেন তিনি।

তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, সহকারী প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেয়ার লক্ষ্যে তিনি এ উদ্যোগ নিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়