সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৪:১৭

পপুলার লাইফ ইনস্যুরেন্সের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

বিশেষ প্রতিনিধি ।।
পপুলার লাইফ ইনস্যুরেন্সের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র মহাব্যবস্থাপক ও আল আমিন বীমা প্রকল্প (চাঁদপুর)-এর ইনচার্জ মো. দেলোয়ার হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এবং প্রকল্প ইনচার্জ মো. নুর ই আলম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা) সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনপ্রিয় বীমা) মো. কামাল হোসেন মহসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইসলামী ডিপিএস) মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক (আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস) মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক (আল-বারাকাহ্ ইসলামী বীমা) মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের ইনচার্জগণ বক্তব্য দেন। চেক হস্তান্তরের পাশাপাশি পপুলার লাইফ ইনস্যুরেন্সের সেবা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়