রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৭

পুরাণবাজার নিতাইগঞ্জ মন্দিরের উপদেষ্টা অধ্যাপক সমিরন ঘোষ আর নেই

অনলাইন ডেস্ক
পুরাণবাজার নিতাইগঞ্জ মন্দিরের উপদেষ্টা অধ্যাপক সমিরন ঘোষ আর নেই

চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাইগঞ্জ সার্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা এবং কচুয়া সাচার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সমিরন ঘোষ পরলোকগমন করেছেন। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তাঁর প্রয়াণে পরিবার, গুণগ্রাহী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) তাঁর মরদেহ ঢাকার হাসপাতাল থেকে চাঁদপুরে আনা হয়। এরপর লোহারপুলস্থ নিজ বাসভবন হয়ে নিতাইগঞ্জ শ্রী শ্রী সার্বজনীন মন্দিরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে চাঁদপুরস্থ মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

জীবদ্দশায় তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর এই প্রয়াণে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়