শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২৩:২৬

হাইমচরে মা ইলিশ রক্ষার অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

​চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে হাইমচর উপজেলা টাস্কফোর্স মেঘনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার (৮ অক্টোবর ২০২৬) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে পরদিন ভোর ৩টা পর্যন্ত নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান চালানো হয়।

​টাস্কফোর্স সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় পরিচালিত এই নৈশ অভিযানে উপজেলার কাটাখালি ঘাট, তেলির মোড়, চরভৈরবী, বার তহবিল, চৌকিদারকান্দি, মাঝিরবাজার এবং ঈশানবালা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। অভিযানে নদী থেকে নিষিদ্ধ ঘোষিত প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

​উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি এবং কোস্টগার্ডের যৌথ সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত থেকে টাস্কফোর্সকে সার্বিক সহযোগিতা করেন।

​উপজেলা মৎস্য দফতর থেকে জানানো হয়েছে, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নদীতে এ ধরনের কঠোর অভিযান এবং নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়