শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ২০:৪০

লক্ষ্মীপুর ইউনিয়নে দোয়া ও সমর্থন চেয়ে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ

শেখ আল মামুন।।
লক্ষ্মীপুর ইউনিয়নে দোয়া ও সমর্থন চেয়ে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির খান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়ে সমাবেশ করেছেন। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উদ্যোগে লক্ষ্মীপুর বাজার সংলগ্ন লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাছির খান বলেন, আমি আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাইতে এসেছি। আপনাদের ভালোবাসা ও উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চাই।

তিনি আরও বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের প্রতিনিধি হিসেবে ইউনিয়নের জনসাধারণের জন্যে কাজ করতে চাই। আমি এই ইউনিয়নের সন্তান। বিভিন্ন সময় কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে, আপনারা সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগের মতো সবসময় পাশে থাকবেন।

সমাজসেবক ওয়ালীউল্লাহ খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামিম খান, জাকির হোসেন, তানভীর রাসেল, সহ-সভাপতি ফয়সাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম খান, সহ-সভাপতি মোক্তার হোসেন ও হাফিজুল্লাহ খান, যুবদল সভাপতি মামুন এবং সহ-সভাপতি ফয়সাল হাজরা।

সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সোহেল পাটোয়ারী। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়