প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:১০
ফরিদগঞ্জের নবাগত ইউএনওকে পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছা

ফরিদগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি ও ২০২১ সালের পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারীসহ অন্য নেতৃবৃন্দ।
|আরো খবর
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে ইমাম হোসেন পাটওয়ারী বলেন, ক-শ্রেণির পৌরসভা হলেও ফরিদগঞ্জ পৌরসভা কার্যত এখনো অনেক পিছিয়ে। তিনি পৌর প্রশাসক ও ইউএনও হিসেবে পৌরসভাকে গতিশীল এবং চলমান কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। একই সঙ্গে বর্তমান বিএনপি সরকারের সকল কর্মকাণ্ডে উপজেলা ও পৌর প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন ইমাম হোসেন পাটওয়ারী।
জবাবে নবাগত ইউএনও ও পৌর প্রশাসক মেহেদী হাসান মানিক বলেন, এখানে আমি পৌর প্রশাসক ও ইউএনও হিসেবে নতুন হলেও আপনারা স্থানীয় বাসিন্দা। সরকারের কর্মসূচি বাস্তবায়ন এবং উপজেলা ও পৌর প্রশাসনের কাজের গতি ত্বরান্বিত করতে আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আমিন মিজি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার মিয়াজি, সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রচার সম্পাদক সিদ্দিক মিজি, ওয়ার্ড যুবদল সভাপতি তুহিন, কামরুল ইসলাম, রিয়াদ, জাহাঙ্গীর আলম, পৌর যুবদল নেতা জাকির হোসেন, মমিন পাটওয়ারী, জসিম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ, ফরিদ হাসান, সদস্য বাছির, রিয়াদ, মেহেদী, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাঈদ প্রমুখ।








