প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৭
বাংলাদেশ প্রতিদিনের চাঁদপুর জেলা প্রতিনিধি ইয়াসিন আরাফাত

দেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম)।
|আরো খবর
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে গণমাধ্যমটির কার্যালয়ে পত্রিকার সম্পাদক লোটন একরাম তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।
মোহাম্মদ ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম) এর আগে জাতীয় দৈনিক খবর, সংবাদ, খবরপত্র, দৈনিক আল মোজাদ্দেদ, দেশের অন্যতম সাপ্তাহিক আমোদ পত্রিকাসহ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।
এছাড়া তিনি স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ ও দৈনিক চাঁদপুর প্রবাহে কাজ করেছেন। বর্তমানে দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান আলোকচিত্রীর পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল ‘ফোকাসমোহনা ডটকম’ ও জিনিউজবিডিতে কাজ করছেন।
দেশের শীর্ষস্থানীয় এই দৈনিকে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সহকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।








