মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৪

হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে দুর্ঘটনায় শিশুর মৃত্যু

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হাজীগঞ্জে মক্তবে পড়তে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) ভোরে হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারি বাড়ির এমরান বেপারির মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মামুন জানান, সকালে রাফিয়া মক্তবে যাওয়ার উদ্দেশ্যে সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা এমরান বেপারী অঝোরে কেঁদে বলেন, "সকালে মেয়েটাকে মক্তবে পড়তে পাঠালাম, আর এখন সে লাশ হয়ে ফিরল।" শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়