প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪১
মতলব বাজার বণিক সমিতি নির্বাচনে ব্যবসায়ীদের সাথে নিয়ে প্রচার সম্পাদক পদে ফরম তুললেন সাংবাদিক জাকির

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে প্রচার সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক রেদওয়ান আহমেদ জাকির।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় নির্বাচন কমিশন কার্যালয় (উপজেলা যুব উন্নয়ন অফিস) থেকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশনার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ক. ম. মুহসীনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম উত্তোলন করেন।
ফরম সংগ্রহের সময় মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওসমান গনি, মো. সোলায়মান প্রধান, খোরশেদ আলম, প্রণয় সাহা, বিষু সূত্রধর, নাজির হোসেন, মো. সুজন, সঞ্জয় ঘোষ, আপেল মাহমুদ, মো. জনি, উজ্জ্বল আবির, বোরহান উদ্দিন, নোবেল, আল মামুন, আরিফ, মেহেদী আহম্মেদ শাওন ও আবু নঈম তানিনসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী, স্থানীয় সুধীজন, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত থেকে তাঁর প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জানান।
মনোনয়ন ফরম উত্তোলনশেষে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির বলেন, "মতলব বাজারের ব্যবসায়ীদের অধিকার রক্ষা, তাদের সুখে-দুঃখে পাশে থাকা এবং সমিতি পরিচালনাকে আরও আধুনিক ও সুসংগঠিত করতেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। সাধারণ ব্যবসায়ী ভাইদের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সার্বিক সমর্থন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাদের অকৃত্রিম সমর্থনেই আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।"
তিনি আরও বলেন, নির্বাচিত হলে বণিক সমিতির সকল জনকল্যাণমুখী কর্মকাণ্ড এবং ব্যবসায়ীদের ন্যায্য দাবি-দাওয়া গণমাধ্যমসহ সকল স্তরে সোচ্চারভাবে তুলে ধরতে নিরলস কাজ করে যাবেন।
উল্লেখ্য, সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির দীর্ঘদিন ধরে ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’ পত্রিকার মতলব ব্যুরো প্রধান ও সহ-সম্পাদক (অনলাইন) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাপ্তাহিক দিবাকণ্ঠ ও মতলবের জনপদ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় জড়িত। এছাড়া তিনি মতলব রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আল আমিন ক্রীড়া চক্র, দারুস সালাম জামে মসজিদ ও ইসলামিক এডুকেশন সোসাইটির সদস্য এবং লিটল স্কলার্স হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। সাধারণ ব্যবসায়ীদের সক্রিয় সমর্থনে তাঁর এই প্রার্থিতা ইতোমধ্যে বাজারজুড়ে ব্যাপক সাড়া ও আলোচনার সৃষ্টি করেছে।








