মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২২:২২

মতলবে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

সবার সক্রিয় অংশগ্রহণে একটি সুন্দর ও কার্যকর শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়

-----ইউএনও মাহমুদা কুলসুম মনি
সবার সক্রিয় অংশগ্রহণে একটি সুন্দর ও কার্যকর শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়

মাহবুব আলম লাভলু।। মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষার রেজাল্ট কার্ড বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সমন্বয় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের যৌথ মতবিনিময় সভা শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। সবার সক্রিয় অংশগ্রহণে একটি সুন্দর ও কার্যকর শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়। এটি শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ইউএনও আরো বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হলে নিয়মিত পড়াশোনা, রুটিন মেনে চলা, ক্লাসে মনোযোগী হওয়া এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা জরুরি। সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা করলে পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব। প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, নাউরী আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিনসহ শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ছবি: নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় ইউএনও মাহমুদা কুলসুম মনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়