মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২১:৪০

জেলার সব থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সভা

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

আব্দুল্লাহ আল মামুন।।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলার সব থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) চাঁদপুরের জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার আটটি থানায় পৃথকভাবে এসব কর্মসূচি আয়োজন করে জেলা পুলিশ।

কর্মসূচির আওতায় চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর থানা, হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর থানা, মতলব দক্ষিণ থানা, শাহরাস্তি মডেল থানা ও কচুয়া থানায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, পাচারকারী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। তাই মাদককে না বলুন—মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়