প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২২:৪৬
ফরিদগঞ্জে ৪শ' পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ

ফরিদগঞ্জে ৪শ' পিচ ইয়াবাসহ মো. রহমত উল্যাহ ওরফে সোহেল (৩৪) ও ফরহাদ হোসেন (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১২ আগস্ট ২০২৬) উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি প্যাকেটে থাকা ৪০০ পিস ইয়াবা এবং মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।








