প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ২০:৩৯
এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধু সাদ্দাম হোসেন স্মরণে সভা ও দোয়া

চাঁদপুর জেলার এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধু সদ্য প্রয়াত সাদ্দাম হোসেনের স্মরণে মিলাদ, দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি হুমায়ুন কবির।
|আরো খবর
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেলে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে স্মরণ সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মনির মিয়াজি।
চাঁদপুর জেলার ৯৭/৯৯ ব্যাচের আয়োজনে বন্ধু সাদ্দামসহ অন্যান্য হারানো বন্ধুদের স্মরণে দোয়ায় অংশ নেন জেলা ও উপজেলার বন্ধুরা।
চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাচের বন্ধু রহিম বাদশা, ডা. তানভীর আহমেদ আরিফ, আবুল বারাকাত লিজন পাটওয়ারী, জাফর আহমেদ, শুভাশীষ ঘোষ শ্রীগুরু, রাজিব হোসেন, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. শাহজাহান খান, এমআর ইসলাম বাবু, কেএম সালাউদ্দিন, রতন, অজিউল্লা জিন্নাহ, হারুন মাস্টার, নাজমুল, শাহাবুদ্দিন, শামিম হোসেন, প্রভাত দাস সুমন, হোসাইন সুমন, এসএম সুমন, গীটার সুমন, কাজী হুমায়ুন কবির, ফয়সাল আহমেদ, শাহাবুদ্দিন, সরোয়ার আলম কুমার, কামাল বেপারী, তানভীর চৌধুরী, সোহেল, মোতালেব, আপেল, রাজিব ভৌমিক, দিলদার, মেহেদী হাসান রাসেল, আমিন, ইলিয়াস খান নিজেল, মামুন, মোবারক, কামরুল নাদিম, হাসান, মরহুমের ছোট ভাই রুপম প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কর্মের মাধ্যমে সাদ্দামকে চাঁদপুরবাসী স্মরণ রাখবে। চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে ছিলো তার ব্যাপক পদচারণা। ব্যাচের সকল বন্ধুর সাথে ছিলো তার বন্ধুত্বের সম্পর্ক। সাদ্দাম হোসেন রনি ছিলেন এমন একজন মানুষ, যিনি তাঁর সরলতা, মিশুক স্বভাব ও বন্ধুবাৎসল্য দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন। ছাত্রজীবনের সেই দিনগুলো থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত তিনি সবসময় বন্ধুদের পাশে থেকেছেন, বিপদে-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর হাসিমাখা মুখ আর প্রাণবন্ত উপস্থিতি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্মৃতি চিরদিন আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
উল্লেখ্য, চাঁদপুরের সকলের পরিচিত, সংস্কৃতি অঙ্গনের সাদ্দাম হোসেন রনি গত ২৬ জুলাই রাতে না ফেরার দেশে চলে যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে যান।
ক্যাপশান - এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধু মরহুম সাদ্দাম হোসেনের স্মরণ সভার শুরুতে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ছবি : ইয়াসিন ইকরাম।








