প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২২:৫৫
মানব উন্নয়ন সংস্থা জীবনদীপের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

চাঁদপুরের মানব উন্নয়ন ও সেবামূলক সংস্থা জীবনদীপের আয়োজনে আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় শহরের ফিডার রোডস্থ জীবনদীপের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
|আরো খবর
জীবনদীপের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা অজিত সাহার সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সংগঠন 'গৌর নিতাই সংঘ'-এর প্রতিষ্ঠাতা ও মতলব দক্ষিণ উপজেলা মহাশ্মশানের প্রধান উপদেষ্টা ভবতোষ সাহা, জীবনদীপের উপদেষ্টা তৌহিদুল ইসলাম চপল এবং জীবনদীপ কাতার শাখার সভাপতি সাইফুদ্দিন খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তপন সরকার, বাসুদেব মজুমদার, সুদর্শন দাস, নির্মল পাল, নিমাই ঘোষ, সুভাষ ঘোষ, বালাই সাহা, উৎপল মজুমদার আশিষ, প্রবীর কুমার সাহা, অ্যাড. সুমন দেবনাথ, অ্যাড. ভাস্কর দেবনাথ, অ্যাড. তপন দেবনাথ, প্রবীর সরকার, পিন্টু সাহা, পীযূষ সাহা, অমরেশ দত্ত জয়, মৃদুল দাস, লিটন সরকার, উত্তম ঘোষ, প্রিয়তোষ সাহা, পিন্টু লাল সাহা, জয়ন্ত সাহা, লীলা মজুমদার, প্রীতম রায়, সুখরঞ্জন দাস প্রমুখ।
বক্তারা বলেন, "জীবনদীপ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি মানবতা, ভালোবাসা ও সেবার এক উজ্জ্বল প্রতীক। চাঁদপুরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জীবনদীপ মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করেছে। বিশেষ করে বিনামূল্যে রক্তদান কার্যক্রমের মাধ্যমে অসংখ্য মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সংগঠনটির সদস্যরা যে নিরলস ভূমিকা পালন করছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। পাশাপাশি মরণোত্তর দেহ ও অঙ্গদানের সচেতনতা তৈরিতে কাজ করে জীবনদীপ সমগ্র বাংলাদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।"
বক্তারা আরও বলেন, "আমরা বিশ্বাস করি, মানবসেবার চেয়ে বড় কোনো কাজ নেই। জীবনদীপ সেই মহান মানবসেবার পথেই এগিয়ে চলছে। এই সংগঠনের প্রতিটি স্বেচ্ছাসেবী নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি, জীবনদীপ আগামী দিনগুলোতেও আরও বৃহৎ পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং সমাজের অসহায়, দুস্থ ও সংকটাপন্ন মানুষের পাশে থেকে মানবতার এই আলোকবর্তিকা আরও উজ্জ্বল করবে।"








