বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৭:০৫

পলিথিনবিরোধী অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ২৭০ কেজি নিষিদ্ধ পলিথিন

বিশেষ প্রতিনিধি।।
পলিথিনবিরোধী অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ২৭০ কেজি নিষিদ্ধ পলিথিন
জেলা প্রশাসনের পলিথিন বিরোধী অভিযান

পরিবেশ দূষণ রোধ ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট ও পুরাণবাজার এলাকার বিভিন্ন পাইকারি পলিথিন বিক্রয় প্রতিষ্ঠান এবং উৎপাদন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন, চাঁদপুর।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় ৫টি মামলায় ৫ জনকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় আদায়কৃত জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা থেকে প্রায় ২৭০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও জব্দ করা হয়। পরে জব্দকৃত পলিথিন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্যে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শকের জিম্মায় হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যে ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুদ, বিক্রয় ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশবান্ধব বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়