বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৬:১০

হাজীগঞ্জে নারী উদ্যোক্তার বাসায় দুর্ধর্ষ চুরি

হাজীগঞ্জে নারী উদ্যোক্তার বাসায় দুর্ধর্ষ চুরি
কামরুজ্জামান টুটুল

স্বামী মারা গেছেন এক দশক পূর্ণ হলো। দুটি সন্তানকে বুকে নিয়ে তাদেরকে মানুষ করতে নিজে হাল ধরেন সংসারের। হয়ে যান উদ্যোক্তা। তাতেই সন্তানদের পড়ালেখা, সংসার, বাসা ভাড়া, চিকিৎসাসহ জীবন চলে। এর মাঝেই চোরের দল ঘরে ঢুকে টাকা, গয়নাসহ দামী জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের তদন্ত করছে পুলিশ। গত রোববার (২০ জুলাই ২০২৬) দিনগত রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটে হাজীগঞ্জ পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের প্রফেসর পাড়ার অরুনিমা ভিলার নিচতলাতে পশ্চিম পাশের ফ্লাটে। থানায় অভিযোগকারী ক্ষতিগ্রস্ত নারী উক্ত ফ্লাটের ভাড়াটিয়া ও শাহরাস্তির সূচীপাড়া এলাকার বড়ুয়া গ্রামের মৃত ফয়জুল আলমের স্ত্রী।

নাছিমা আক্তার তার অভিযোগে জানান, ২০ জুলাই রাতে তিনি ছেলেমেয়েসহ তিন রুমের বাসার সামনের রুমে একত্রে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সোয়া দুটার দিকে বারান্দার দরজা কৌশলে খুলে ঘরে ঢুকে চোরের দল। ফজরের আজানের সময় চোরের দল আলমারী খোলার সময় শব্দ পেয়ে জেগে উঠেন তিনি। তখন বাসাতে চোরের উপস্থিতি টের পেয়ে ডাকচিৎকার শুরু করলে ছেলেমেয়ে জেগে উঠলে পেছনের দরজা দিয়ে চোরেরা পালিয়ে যায়। তখন আমি দেখি আমার

বাসার সমস্ত জামা-কাপড়সহ সকল কিছু এলোমেলো এবং ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। এরপরে আমার ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা আসেন। খোঁজ করে দেখি,

আমার আলমারীর পার্স ব্যাগে নগদ সাড়ে ১২ হাজার টাকা, সাড়ে ১০ আনি ওজনের ১টি স্বর্ণের চেইন, বাসার সামনে ও পেছনের গেইটের নতুন ২ সেট চাবি, ছেলের হাতের দামি ঘড়ি ও স্যুটকেসে রাখা আমার যাবতীয় শিক্ষা সনদ, জয়ীতা সনদ, উদ্যোক্তা সনদ, কম্পিউটার ইউটি প্রশিক্ষণ সনদ, ছেলে-মেয়ে ও নিজ জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদপত্র, শ্বশুর-শাশুড়িসহ আমার স্বামীর মৃত্যুসনদ, ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র, টিন সার্টিফিকেট, আমার স্বামীর বসত বাড়ির দলিলাদি, চাকরির যোগদানপত্রসহ আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশিক্ষণের

সার্টিফিকেটগুলো চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, নাছিমা আক্তারের অভিযোগের তদন্ত চলছে। অফিসার পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

ক্যাপশন: হাজীগঞ্জ পৌর এলাকার প্রফেসর পাড়ার একটি বাসাতে চোর ঢুকে এভাবে সব তছনছ করে রাখে। ছবি : চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়