প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০২:২০
জুলাই শহিদ স্মরণে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত

‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
|আরো খবর
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা শহিদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
সকালে জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে অধিদপ্তরের একটি প্রতিনিধি দল চাঁদপুর শহরের কেন্দ্রীয় ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণের সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করে শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত বিশেষ মোনাজাতে দেশের জন্য আত্মদানকারী সকল শহিদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
ডিসিকে/ এমজেডএইচ








