বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৯:৪৯

শাহরাস্তির গৃহবধূ রিগান আক্তার মীমের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

ছোট জা শ্বাসরোধ করে হত্যা করেছে বড় জা কে

অনলাইন ডেস্ক
ছোট জা শ্বাসরোধ করে হত্যা করেছে বড় জা কে

বুধবার (১৫ জুলাই ২০২৬) রাত অনুমান ১টা ৩৫ মিনিট হতে সাড়ে ৩টার মধ্যবর্তী সময়ে গৃহবধূ রিগান আক্তার মীম (২৪), পিতা-মো. কবির হোসেন, স্বামী-সাইফুল ইসলাম রনি, গ্রাম- বাত্তলা (বেপারী বাড়ি), ওয়ার্ড নং-০৯, শাহরাস্তি পৌরসভা, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর-এর চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ হত্যাকাণ্ডের সংবাদ প্রাপ্তির পর চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ শাহরাস্তি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন, ক্রাইমসিন সংরক্ষণসহ হত্যার রহস্য উদঘাটনে তথ্য সংগ্রহে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ভিকটিম রিগান আক্তার মীমের লাশ সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. লুৎফর রহমানের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, ওসি শাহরাস্তি থানা এবং তদন্তকারী কর্মকর্তাসহ শাহরাস্তি থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। তদন্তের এক পর্যায়ে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজন কাজী সুমাইয়া হোসেন মিনা(২৩), পিতা-কাজী মঞ্জুর, মাতা-ফরিদা ইয়াছমিন, স্বামী-ইফতেহার আলম রিফাত, সাং-বাত্তলা (বেপারী বাড়ি), ওয়ার্ড নং- ০৯, শাহরাস্তি পৌরসভা, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে নিবিড়ভাবে দীর্ঘ তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কাজী সুমাইয়া হোসেন মিনা(২৩) পারিবারিক কলহের জের ধরে ভিকটিম রিগান আক্তার মীম (২৪) কে গলা চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে ঘটনার বর্ণনা দিয়ে স্বীকার করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিম রিগান আক্তার মীম (২৪)-এর পিতা মো. কবির হোসেন (৫৫), পিতা- মৃত সামছল হক, মাতা- মৃত আম্বরের নেছা, সাং-ঘুঘুরচপ (পাটোয়ারী বাড়ী), ০৬ নং ওয়ার্ড, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর-এর লিখিত অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার মামলা নং-২৫, তারিখ- ১৫ জুলাই, ২০২৬, ধারা-৩০২ পেনাল কোড রুজু করা হয়। হত্যাকাণ্ডে জড়িত ধৃত কাজী সুমাইয়া হোসেন মিনা(২৩) কে রুজুকৃত মামলায় গ্রেফতার করত বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ড সংক্রান্তে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

সূত্র : পুলিশ মিডিয়া সেল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়