বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৮:৩৯

জেলা তেল মনিটরিং, ভোক্তা অধিকার ও টাস্কফোর্স কমিটির সভা

অনলাইন ডেস্ক
জেলা তেল মনিটরিং, ভোক্তা অধিকার ও টাস্কফোর্স কমিটির সভা

চাঁদপুর জেলা তেল মনিটরিং, জেলা ভোক্তা অধিকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি ও জেলা পণ্য বিপণন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরের নদীতে মাছের উৎপাদনটা কম। নদীতে ইলিশ ধরা পড়ছে কম। নদী দূষণের জন্যে মাছ উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। ড্রেজিংয়ের কারণে মাছের উৎপাদন কমছে। নিরাপদ খাদ্যের বিষয়টি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর দেখবে৷ আমাদের এখন তেলের কোনো ঘাটতি নেই। অবৈধ তেলের দোকানে অভিযান পরিচালনা করা হবে। বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্যে বাজার মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করা হবে।

সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অদিপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান, জেলা ট্রেনিং অফিসার ডা. বিপ্লব কুমার দে, জেলা ক্যাবের প্রতিনিধি মো. বিপ্লব সরকার, চাঁদপুরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), ডিএই রাজীব বসু, বিএসটিআই'র আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদ রানা, চাঁদপুর বিসিকের এজিএম মো. শাহরিয়ার খান, বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা মো. নাসিম, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মো. মজিবুর রহমান, পদ্মা অয়েল পিএলসির মো. জাবেদ হোসেন পারভেজ, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির প্রতিনিধি আমিরুল ইসলামসহ সংশ্লিষ্টজন।

সভায় অবৈধভাবে গড়ে ওঠা তেলের দোকানে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়৷ ভাসমান হোটেলে অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷

সূত্র : দৈনিক চাঁদপুর খবর।

ক্যাপসান: চাঁদপুর জেলা তেল মনিটরিং, ভোক্তা অধিকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি ও পণ্য বিপণন কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়