প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২০:৩৩
কচুয়া এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ
সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়তে হলে মায়েদের অধিক দায়িত্বশীল হতে হবে
------- নাজমুন নাহার বেবী

কচুয়ায় চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন ২০২৬) কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
|আরো খবর
তিনি বলেন, সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়তে হলে মায়েদের অধিক দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের কোনো অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া যাবে না। বর্তমান সরকার গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে। দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষকদের দায়িত্ব নিয়ে পাঠদান করাতে হবে। ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়ক ও কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদারের সভাপতিত্বে এবং প্রভাষক সোহেল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ কচি, ওসি আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সারফিন হোসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব আলী মাস্টার ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন।
আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সমাজসেবক ইয়াসিন খন্দকার, কামরুল ইসলাম, তোফাজ্জল হোসেন স্বপন, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হিমাংশু বিকাশ মজুমদার, বিদায়ী শিক্ষার্থী সাবিকুন নাহার, একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাইজা জামান প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজ উল্লাহ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার রনি, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নাজমুন নাহার বেবী কলেজের শিক্ষার্থীদের জন্যে ক্রীড়া সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী কামরুল হাসান।








