বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৮:২১

চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতির ৫ম বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতির ৫ম বার্ষিক সাধারণ সভা

চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লি. (রেজি. নং-০৮/চাঁদ/১৯)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬

অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় চাঁদপৃুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমিতির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও সমিতির সাবেক নির্বাচন কমিশনার দলিলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। তিনি বলেন, আপনারা যারা বাল্কহেড ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ব্যবসাটিও সেবামূলক।

তিনি আরও বলেন, আপনারা বালু দিয়ে নালা, খাল-বিল ও বাড়ি করার অনুপযুক্ত জায়গাগুলো উপযুক্ত করে তোলার কারণেই আজকের ঢাকা বসুন্ধরা তৈরি হয়েছে। তৈরি হয়েছে বড়ো বড়ো বাড়িঘর, দালানকোঠা এবং মিল-কারখানা। এছাড়াও তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেল সংকট সমস্যা সমাধানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

পরে তিনি বলেন, সামনে নতুন কমিটি গঠন হবে, সে বিষয়ে নৌ পুলিশের সমর্থন থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে হবে। যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে না, সেখানে কোনো কিছুই সফল হয় না। আপনাদের আগামী কমিটির জন্যে দোয়া ও শুভ কামনা রইলো।

উপস্থিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কোস্টগার্ড স্টেশনের এমসিপিও (এক্স) মো. মফিজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা সমবায় অফিসার মো. বিল্লাল হোসেন, মেরিন অফিসার আশিকুর রহমান প্রমুখ।

চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার নাজমুন নাহারসহ চাঁদপুর জেলা বালুবাহী নৌযান সমিতির সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মো. আ. রব ভূঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সদস্য হায়াত আলী, আমির ফরাজি, মো. সাহাবুদ্দিন মিয়াজী (লিটন), মো. আহসান উল্যাহ খাঁন (হাসান), মো. নাছির আহমেদ ভূঁইয়া, মো. হাবিব মোল্লা, আবুল কালাম চোকদার, মো. মমিন ঢালী লিটন, মো. রিপন সরকার, মো. সেলিম খাঁন, মো. রনি ঢালী, মো. এমদাদ মজুমদার, মো. রুহুল আমিন, মো. সবুজ পাটওয়ারী, মো. মুকবুল হোসেন গাজী, মো. ফারুক হোসেন, মো. জাকির খাঁন, মো.আলমগীর হোসেন (আলম), মো. ফরিদ আহমেদ খাঁন শিপন, মো. কামরুজ্জামান ভূঁইয়া, মো. হারুন অর রশিদ, মো. হুমায়ুন কবির স্বপন মজুমদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়