বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২২:০৪

হাজীগঞ্জে প্রচেষ্টা ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে প্রচেষ্টা ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

প্রতি বছরের মতো এবারো হাজীগঞ্জের প্রচেষ্টা ক্লাবের উদ্যোগে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুরে দু শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একইদিন সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি মো. সাজ্জাদ রশিদ ডেবিডের সভাপ্রধানে উপহার সামগ্রী বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার।

সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ক্লাবের সহ-সভাপতি মো. ফারুকুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ্, অর্থ সম্পাদক বাবুল চন্দ্র দাস, সদস্য সামছুদ্দোহা সোহেল প্রমুখ।

এদিন বিকেলে ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান বাস্তবায়নে ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম খান, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান ডালাস, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আখন্দ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমন সাহা, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ সুমন, সদস্য প্রণয় কুমার রায়, বাদল হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রচেষ্টা ক্লাব একটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন। যা একদল তরুণ ও যুবক নিয়ে গঠিত ও পরিচালিত। এদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে প্রতি বছর নিয়মিত অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় ও দরিদ্রদের মাঝে আর্থিক সহযোগিতা ও বিভিন্ন উপকরণ বিতরণ, কর্মহীন লোকদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ, পথচারী এবং ভবঘুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়