বুধবার, ১৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৪:০৩

শহীদ পুলিশ পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান

স্টাফ রিপোর্টার
শহীদ পুলিশ পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান

চাঁদপুরে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পুলিশ সদর দপ্তর ও চাঁদপুর জেলার পুলিশ সুপারের উদ্যোগে শহীদ পরিবারগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে ২০২৫ সালে কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর পক্ষ থেকে এ উপহার সামগ্রী প্রদান করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়