মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ২০:৩৬

কচুয়া বিশ্বরোড বাজার কমিটির ইফতার ও দোয়া মিলাদ

আলমগীর তালুকদার।।
কচুয়া বিশ্বরোড বাজার কমিটির ইফতার ও দোয়া মিলাদ

কচুয়া বিশ্বরোড বাজার কমিটির ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে বিশ্বরোডে অবস্থিত হারুন স্কয়ার মসজিদে আয়োজিত অনুষ্ঠানে

বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রুবেল। প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব হারুনুর রশিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান, কড়ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, বাজার কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আলমগীর তালুকদার, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় বাজার কমিটির সদস্য হাজী আনোয়ার, খোরশেদ আলম, আলমগীর হোসেন মজুমদারসহ বাজারের ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হারুন স্কয়ার মসজিদের খতিব আমিনুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়