সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৫:৩৮

ইয়ূথ ফোরাম বাংলাদেশ ও হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ

ইয়ূথ ফোরাম বাংলাদেশ ও হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ
অনলাইন ডেস্ক

প্রতিবারের মতো এবারো ইয়ূথ ফোরাম বাংলাদেশ ও হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে। চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে নিজস্ব কার্যালয়ে ১৬ মার্চ ২০২৬ (সোমবার) ইয়ূথ ফোরাম বাংলাদেশ ও হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশন শতাধিক লোকের মাঝে ঈদ সামগ্রী, থ্রী পিচ, শাড়ি ও পাঞ্জাবী বিতরণ করে। এ উপলক্ষে

ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর ও হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেইনার (এএলটি) ও আঞ্চলিক উপ কমিশনার, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের হাফেজ আহমেদ এবং বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও রেলওয়ে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মাহমুদা খানম।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ইয়ূথ ফোরাম বাংলাদেশ প্রতিবারের মতো এবারো প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে যুগোপযোগী মহৎ পদক্ষেপ গ্রহণ করেছে। এতে সমাজের গরিব ও দরিদ্র শ্রেণীর মানুষগুলো সবার সাথে আনন্দ ও হাসিতে ঈদ উপভোগ করতে পারবে।

অনুষ্ঠানের সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী বলেন, শুধু ঈদের দিনেই নয়, বছরের প্রতিটি দিনেই প্রান্তিক জনগোষ্ঠীর সকলের মুখে হাসি ফোটানোই ইয়ূথ ফোরাম বাংলাদেশ ও হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের কাজ। এ কাজ তরুণ প্রজন্মের হাত ধরে আমরা যেনো যুগ যুগ ধরে অব্যাহত রাখতে পারি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত যুব প্রধান ও মানবতার উন্নয়ন কর্মী তাহমিনা আক্তার, আয়োজক কমিটির খালেক খান, রাইসা রহমান চাঁদমনি, শিশু স্বেচ্ছাসেবক আবু সাইফ আরাফাত প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়