শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ২১:৪২

চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান

এ ক্লাবটির সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে

------এডিসি (রাজস্ব) একরামুল সিদ্দিক

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
এ ক্লাবটির সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে

চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে ক্লাবের পক্ষ থেকে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি (রাজস্ব) একরামুল সিদ্দিক। তিনি বলেন, আমি এ জেলাতে আসার পরেই ক্লাবটির সাথে জড়িয়ে পড়ি। ক্লাবের পক্ষ থেকে যখনই ব্যাডমিন্টনের আয়োজন করা হয় শত ব্যস্ততার মাঝেও নিয়মিত এসে খেলাধুলায় অংশগ্রহণ করি। এ ক্লাবটি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। ক্লাবের সাথে সরকারি এবং বেসরকারিসহ বিভিন্ন সংস্থার লোকজন জড়িত রয়েছে। সারাদিন কর্মব্যস্ততা শেষে সন্ধ্যার পরে সবাই মিলিত হয় খেলাধুলায়।

তিনি আরো বলেন, এ ক্লাবের সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে। এ ক্লাবে আমি ছাড়াও আমার সন্তানও আসে। ক্লাবের সকল সদস্যের মধ্যে আন্তরিকতা রয়েছে। ক্লাবটি খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

ক্লাবের সভাপতি ও চাঁদপুর ড্যাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. জালাল উদ্দীন রুমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর আলম, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও এভারগ্রীন ক্লাবের মহাসচিব আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর জেলা জজ আদালতের জিপি অ্যাড. এজেড রফিকুল ইসলাম রীপন, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহ ও চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. নূর আজম বিন শরীফ।

ক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হার্ট ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রোটা. অধ্যাপক জাকির হোসেন, সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, সহ-সভাপতি আলমগীর আলম মিয়াজী, সদস্য মাঈনুল ইসলাম মাঈনুল, প্রকৌশলী সুলতান মাহমুদ, আলিকোর মাসুদুর রহমান, আওরঙ্গজেব, কালাম, জুয়েল, আজাদ, লক্ষ্মণ, রাসেলসহ ক্লাব সদস্যসহ অতিথিরা ।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়